প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ০৯:২৫ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১১:২০ এএম
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। ছবি : সংগৃহীত
চাকরি ও শিক্ষাক্ষেত্রে সমাজে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য ৪ শতাংশ বরাদ্দ
থাকা কোটা বাতিল করেছে কর্ণাটক রাজ্য সরকার। বিজেপিশাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন
হওয়ার ঠিক এক মাস আগে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন।
মুসলিমদের জন্য বরাদ্দ ৪ শতাংশ কোটাকে ভাগ করে দেয়া হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী
ভোক্কালিগাস ও লিঙ্গায়েতদের মধ্যে। যদিও আগে থেকেই এই দুই সম্প্রদায়ের জন্য কোটা বরাদ্দই
ছিল। মুসলিমদের কোটা বাতিল করে তাদেরটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মার্চ) মুখ্যমন্ত্রী বোমাই জানিয়েছেন, অনগ্রসর শ্রেণিগুলোকে
দুই ভাগে ভাগ করা হয়েছে। অনগ্রসর ও আরও অনগ্রসর। এর মধ্যে ভোক্কালিগাসের কোটা ৫ শতাংশ
বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে এবং পঞ্চমশালি, বীরশৈব ও অন্যান্য লিঙ্গায়েতের ক্ষেত্রে ৫
শতাংশ কোটা বাড়িয়ে ৭ শতাংশ কোটা করা হয়েছে।
মুসলিমদের জন্য কোটা বাতিল হলেও দরিদ্র মুসলিমদের অর্থনৈতিকভাবে দুর্বল কোটায় শ্রেণিবদ্ধ হওয়ার সুযোগ থাকবে।