× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার ভাই কখনও ভীত হবে না : প্রিয়াঙ্কা গান্ধীর টুইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৬:১২ পিএম

ভারতের উত্তর প্রদেশে বড় ভাই রাহুল গান্ধীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে বড় ভাই রাহুল গান্ধীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০১৯ সালের মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বড় ভাইয়ের পক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্র। 

প্রিয়াঙ্কা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের নিন্দা করে অভিযোগ করেছেন যে, 'রাষ্ট্রযন্ত্র' সব উপায়ে রাহুল গান্ধীর কণ্ঠকে রোধ করতে কাজ করছে। তবে তিনি (রাহুল) কাউকে ভয় পান না।

কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা হিন্দিতে একটি টুইটবার্তায় বলেছেন, ‘পুরো রাষ্ট্রযন্ত্র রাহুল গান্ধীর কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। আমার ভাই কখনও ভয় পায়নি, সে কখনও ভীত হবে না। তিনি সর্বদা সত্য কথা বলার জন্য বেঁচে আছেন এবং তা চালিয়ে যাবেন। সত্যের শক্তি এবং কোটি কোটি দেশবাসীর ভালোবাসা তার সঙ্গে আছে।’

২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগে কর্ণাটকের কোলার জেলায় মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে দায়ের করা মানহানি মামলার রায়ে রাহুল গান্ধীকে গুজরাটের সুরাটের একটি আদালত দোষী সাব্যস্ত করেছেন।

ওই আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকায় রাহুলকে ৩০ দিনের জন্য জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

মামলাটি গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি দায়ের করেছিলেন। তার দাবি, রাহুল তার মন্তব্যের মাধ্যমে মোদির মানহানি করেছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা