× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন যুদ্ধের সমাপ্তির সংকেত ছাড়াই সফর শেষ করলেন শি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:১৩ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৪:৪৩ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মস্কোতে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মস্কোতে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। ছবি : সংগৃহীত

ইউক্রেনের যুদ্ধ শেষ করার ক্ষেত্রে অগ্রগতির কোনোরকম সংকেত ছাড়াই রাশিয়া সফর শেষ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর বুধবার (২২ মার্চ) বেইজিংয়ের উদ্দেশে মস্কো ত্যাগ করেন শি। 

শীর্ষ বৈঠকে উভয় নেতা পশ্চিমা শক্তিকে প্রতিরোধ করতে এবং এশিয়ায় ন্যাটোর প্রভাব সম্প্রসারণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, শিকে গার্ড অব অনার দিয়ে বিদায় জানানোর পর তার বিমান মস্কোর ভনুকোভো বিমানবন্দর ত্যাগ করেছে। 

পুতিন বলেছেন, তিনি ইউক্রেনের বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন এবং সংঘাতের বিষয়ে বেইজিংয়ের ১২ দফা অবস্থানের পক্ষে। কারণ, ওই প্রস্তাবের মধ্যে সংলাপ এবং সমস্ত দেশের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মানের আহ্বান রয়েছে।

চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর পুতিন বলেছেন, ‘চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অনেক বিধান একটি শান্তিপূর্ণ মীমাংসার ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু, সেক্ষেত্রে ওই পরিকল্পনায় কিয়েভ এবং পশ্চিমাদের সম্মত হতে হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ চীনকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে এবং বেইজিংয়ের উত্তরের জন্য অপেক্ষা করছে।

জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা চীনকে শান্তির ফর্মুলা বাস্তবায়নে অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আমরা সমস্ত চ্যানেলে যোগাযোগ করেছি। আমরা চীনকে সংলাপের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বেইজিংয়ের উত্তরের জন্য অপেক্ষা করছি।’

যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে, তারা চীনকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে সক্ষম বলে মনে করে না। 

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা