× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে মরুভূমিতে তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৩:২৯ পিএম

পাইপটি থেকে অনাবাদি জমিতে ছড়িয়ে পড়ছে  প্রচুর পরিমাণে তেল। ছবি: সংগৃহীত

পাইপটি থেকে অনাবাদি জমিতে ছড়িয়ে পড়ছে প্রচুর পরিমাণে তেল। ছবি: সংগৃহীত

কুয়েতের পশ্চিমাঞ্চলে তেলের খনির পাইপ লাইনে ছিদ্র হয়ে মরুভূমিতে তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এ জরুরি অবস্থার ঘোষণা করে।

কোম্পানির মুখপাত্র কুসাই আল আমেরকে উদ্ধৃত করে সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশের পশ্চিমাঞ্চলে তেলের খনির পাইপ লাইনে ছিদ্র হয়। তা দিয়ে মরুভূমিতে তেল ছড়িয়ে পড়লেওে এখনো অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি তেল উৎপাদনেও কোনো ব্যাঘাত ঘটেনি।

কুয়েতের আল রাই সংবাদপত্র টুইটারে ওই পাইপ লাইনের একটি ভিডিও প্রকাশ করে। যেখানে ছিদ্র হওয়া একটি পাইপ থেকে অনাবাদি জমিতে প্রচুর পরিমাণে তেল ছড়িয়ে পড়তে দেখা যায়।

কুসাই আল বার্তা সংস্থা এএফপিকে জানান, কোনো আবাসিক এলাকায় পাইপ লাইন ছিদ্র হয়নি। যে কারণে হতাহতের ঘটনা ঘটেনি। পাইপ লাইনে ছিদ্রের কারণ তদন্ত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

সূত্র: গালফ নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা