× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশ বিমানকে বাধা দিল ন্যাটোর যুদ্ধবিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ২২:৪১ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ২৩:০২ পিএম

রাশিয়ার সামরিক বিমান টু-১৩৪। ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান টু-১৩৪। ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি সামরিক বিমানকে ন্যাটোর দুটি যুদ্ধবিমান বাধা দিয়েছে। শুক্রবার এস্তোনিয়ার আকাশসীমার কাছাকাছি গেলে যুক্তরাজ্য ও জার্মানির দুইজন পাইলট ওই রুশ সামরিক উড়োজাহাজটিকে বাধা দেয়। 

এই নিয়ে চলতি সপ্তাহে ওই অঞ্চলে দুটি রুশ সামরিক বিমানকে বাধা দিল ন্যাটোর যুদ্ধবিমান। তবে, এটা নিয়মিত টহলের অংশ বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। 

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৮ মার্চ) রাশিয়ার টু-১৩৪ নামের একটি সামরিক বিমানকে এস্তোনিয়ার আকাশসীমার কাছে বাধা দিয়েছে ন্যাটোর দুটি যুদ্ধবিমান। বাধা দানকারী যুদ্ধবিমান দুটির একটির পাইলট যুক্তরাজ্যের, আরেকটি জার্মানির। 

টু-১৩৪ সামরিক হলেও তা যুদ্ধবিমান ছিল না। তা ছিল সামরিক সদস্যদের বহনকারী বিমান। বিমানটির কিছুটা দূরে রাশিয়ার আরও দুটি সামরিক বিমান ছিল। এই দুটির একটি সুখোই সু-২৭। এটি যুদ্ধবিমান। দ্বিতীয়টি এন-১২ সামরিক রসদ পরিবহনকারী বিমান। 

সূত্র: সিএনএন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা