× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাদের গুলিতে নিহত হতে পারেন সাংবাদিক শিরিন : ইসরায়েলের প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৩ পিএম

আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ

আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ

ইসরায়েলি সেনাদের ‘অনিচ্ছাকৃতভাবে’ ছোড়া গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হতে পারেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ঘটনাটি প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটি। তবে এ বিষয়ে আর কোনও তদন্ত করবে না তারা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার শিরিন আবু হত্যা বিষয়ক তদন্তের ফলাফল প্রকাশ করে ইসরায়েল কর্তৃপক্ষ।

তবে প্রত্যক্ষদর্শী, আলজাজিরা এবং যুক্তরাষ্ট্রের বহু তদন্ত সংস্থা, মানবাধিকার গোষ্ঠী এবং সংবাদমাধ্যমের তথ্য মতে, নিশ্চিতভাবে ইসরায়েলের সেনারাই হত্যা করেছেন সাংবাদিক শিরিনকে।

ইসরায়েলি এ তদন্তে বলা হয়েছে, তাদের সেনারা ঘটনাস্থলে ফিলিস্তিনি সেনাদের ওপর গুলিবর্ষণ করার সময় তিনি গুলিবিদ্ধ হতে পারেন। তবে ঘটনার যে ফুটেজ পাওয়া গেছে তাতে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তের প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিক শিরিন কোন বন্দুক থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

তবে প্রতিবেদনে আরও বলা হয়, তিনি ফিলিস্তিনের সশস্ত্র কোনো যোদ্ধার গুলিতে নিহত হওয়ার ‘শঙ্কা’ও রয়েছে।

ঘটনার বিস্তৃত তদন্তের পর এবং সব ফলাফলের ওপর ভিত্তি করে সামরিক অ্যাডভোকেট জেনারেল জানান, এতে এমন কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়নি যার জন্য পুলিশি তদন্তের প্রয়োজন হতে পারে।

তদন্তের ফলাফল প্রকাশের আগে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, তারা সেই সেনা সদস্যের সঙ্গে দেখা করেছেন। তারা আরও বলেন, ‘যদি তিনি (সেনা সদস্য) গুলি ছুড়ে থাকেন, তবে তা ভুলবশতই ছুড়েছেন।’

এ সময় তারা বারবার বলেন, ‘আমরা আমাদের সেনাদের আচরণে গর্বিত। তারা যথাযথ প্রক্রিয়া অনুসারণ করেই কাজ করেছিলেন।’

জাতিসংঘ, ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ), সিএনএন, অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিসহ একাধিক সংবাদ সংস্থা সাংবাদিক শিরিনের ওপর হামলার বিষয়ে একাধিক বিস্তারিত তদন্ত করে। যে তথ্যগুলো থেকে জানা যায়, আবু আকলেহ নিশ্চিতভাবে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতেই নিহত হন। তাকে গুলি করার সময় ঘটনাস্থলে কোনো ফিলিস্তিনি যোদ্ধা উপস্থিত ছিলেন না।

এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েল যে তদন্ত করেছে সেখানে তাদের বক্তব্য নেওয়া হয়নি।

শিরিন আবু আকলেহ, ৫১ বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান, যিনি গত ১১ মে ইসরায়েলি সেনা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে একটি সেনা অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ হামলার স্বীকার হন।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা