× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রাশিয়াকে সামরিক সরঞ্জাম দিচ্ছে উত্তর কোরিয়া’

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:২০ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে লাখ লাখ রকেট ও কামানের গোলা কিনতে যাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের অসমর্থিত গোয়েন্দা সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিবিসিসিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনার এ প্রক্রিয়া ইঙ্গিত করছে রুশ বাহিনী ইউক্রেনে তীব্র সামরিক সরঞ্জাম সংকটে ভুগছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণেই মূলত এ সংকট তৈরি হয়েছে বলে জানায় মার্কিন সূত্র।

যুক্তরাষ্ট্র ধারণা করছে, মস্কো পিয়ংইয়ংয়ের কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করতে পারে। এর মধ্যে গত সপ্তাহে মস্কো নতুন ইরানি ড্রোনের প্রথম চালান হাতে পেয়েছে বলে জানা যায়।

ইরান ও উত্তর কোরিয়া দুটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়াও চলে আসে পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে।

এরপর থেকেই দুটি দেশ মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে ডলারকে টপকে ক্রিপ্টো কারেন্সিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করতে যাচ্ছে ইরান।

অন্যদিকে ইউক্রেনে রুশ হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দুষেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি বলেন, এ হামলা শুরুর পেছনে পশ্চিমারা আধিপত্যবাদী নীতি প্রয়োগ করেছে। তাই এ হামলার জন্য মস্কোকে দায়ী করা থেকে সবসময় বিরত থেকেছেন তিনি।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা