× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উল্টে গেল ইমরান খানের বহরের গাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৬:০১ পিএম

রাস্তায় উল্টে পড়ে আছে ইমরান খানের গাড়িবহরের গাড়ি। ছবি : সংগৃহীত

রাস্তায় উল্টে পড়ে আছে ইমরান খানের গাড়িবহরের গাড়ি। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শনিবার (১৮ মার্চ) তোশাখানা মামলায় আদালতে হাজির হওয়ার জন্য ইসলামাবাদ যাওয়ার পথে তার গাড়িবহরের একটি গাড়ি উল্টে যায়। 

এদিকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামাবাদের বিচার বিভাগীয় কমপ্লেক্সের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার পাকিস্তান সরকার ইমরান খানের নিরাপত্তার উদ্বেগের জন্য অতিরিক্ত দায়রা আদালত থেকে তোশাখানা মামলার শুনানির স্থানটিকে তুলনামূলকভাবে নিরাপদ জুডিসিয়াল কমপ্লেক্সে স্থানান্তরিত করেছে বলে জানিয়েছে ডন।

ইমরান খান ওই মামলায় অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবালের সামনে হওয়ার ক্ষেত্রে তার নিরাপত্তা হুমকিতে রয়েছে অভিযোগ করে হাজিরাগুলো এড়িয়ে গিয়েছিলেন।

এরপর ইসলামাবাদ পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী ১৪ মার্চ ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে যায়, তখন তারা প্রতিরোধের সম্মুখীন হয়। 

ইমরানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদ এবং পাঞ্জাবের ৬০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা এবং পিটিআই কর্মীও আহত হন সেদিন।

এদিকে ইমরান খানকে অন্য ৯টি মামলায় জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট (এলএইচসি)।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা