× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালাবিতে ঘূর্ণিঝড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৭:১৯ পিএম

মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০-এ। ছবি : সংগৃহীত

মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০-এ। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে আফ্রিকার তিনটি দেশে ৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং মালাবিতে ৫ লাখের অধিক মানুষ ক্ষতির শিকার হয়েছে।

নিহতের মধ্যে মালাবিতে ৩৬০, মোজাম্বিকে ৮৬ ও মাদাগাস্কারে ১৭ জন রয়েছেন।

রেকর্ড ব্রেকিং তাণ্ডব চালানোর পর চলতি সপ্তাহে ঝড়টি দুর্বল হয়ে পড়ে। জাতিসংঘ শুক্রবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে।

ঝড়ের প্রভাবে মালাবির দক্ষিণাঞ্চলে ছয় দিনে ছয় মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং কৃষিজমি ডুবে গেছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ দুর্যোগে ৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও বলা হয়, ১৮ লাখের অধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মালাবিতে ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৩৬০ জন প্রাণ হারিয়েছে।

তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভারা। তিনি বলেন, ‘এখনও যেসব এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়নি, সেসব এলাকায় উদ্ধার অভিযান শুরু হলে ক্ষয়ক্ষতি ও নিহতের চিত্রের আরও অবনতি হবে বলে আমরা ধারণা করছি।’

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর পল টার্নবুল শুক্রবার বলেছেন, দেশটির জন্য যে ব্যাপক সহায়তা প্রয়োজন, তা সেখানকার বর্তমান পরিস্থিতিতে স্পষ্টভাবে বোঝা যায়।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন পরিস্থিতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সেখানে এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩০ হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০টির বেশি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সূত্র : ফ্রান্স টোয়েন্টিফোর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা