× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়েভ ও মস্কোর দ্রুত শান্তি আলোচনা চায় বেইজিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৪:৪০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।

বিষয়টি শুক্রবার (১৭ মার্চ) নিশ্চিত করেছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০ মার্চ থেকে ২২ মার্চ রাশিয়ায় একটি রাষ্ট্রীয় সফর করবেন।’

এদিকে, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) কিয়েভ ও মস্কোকে ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং।

তিনি বলেছেন, বেইজিং আশঙ্কা করছে ‘সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ 

কিন গং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে বলেন, ‘বেইজিং আশা করে যে সকল পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে বলে আশা করে চীন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা