× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৪ পিএম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের মসনদে বসছেন লিজ ট্রাস। এর মধ্য দিয়ে কনজারভেটিভ পার্টির নবনির্বাচিত নেতা হিসেবে থেরেসা মে এবং মার্গারেট থ্যাচারের পর লিজই হলেন যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

বিবিসির প্রতিবেদনে এর আগে বলা হয়, সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নাইনটিন টোয়েনটি টু কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি এ ফলাফল ঘোষণা করেন। আাগামীকাল মঙ্গলবার বালমোরালে রানীর সঙ্গে সাক্ষাতের পর নতুন মন্ত্রিসভা গঠন করবেন তিনি।

নির্বাচনের প্রাথমিক পর্যায়ে লিজের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে গেলেও শেষ দানে জয় ছিনিয়ে নিলেন জনসনের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসই।

বর্তমানে ৪০ বছরের মধ্যে সর্বেোচ্চ মুদ্রাস্ফীতিসহ নানা অর্থনৈতিক সংকটে ভুগছে ব্রিটেন। এ ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দামও চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে এসব অর্থনৈতিক সংকট মোকাবিলায় কাজ করতে হবে লিজকে।

নির্বাচনে নিজের পক্ষে ভোটারদের আগ্রহী করতে নানা প্রতিশ্রুতি দেন লিজ। তিনি জানান, প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য থেকে লিঙ্গবৈষম্য নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধ, কর ব্যবস্থা সংস্কার ও জনগণের জীবনমান বৃদ্ধির দিকে মনোযোগী হবেন।

তিন বছরেরও কম সময় আগে সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রধানমন্ত্রী হন বরিস। কিন্তু একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ও তার সরকার। করোনার কারণে লকডাউন চলাকালে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে একাধিক মদের আসর বসিয়ে তিনি সমালোচনার জন্ম দেন। জুনে তার বিরুদ্ধে দলীয় আস্থাভোট আনা হলেও তাতে পার পেয়ে যান বরিস। তবে দলে নতুন করে বিতর্ক শুরু হয় ডেপুটি চিফ হুইপ হিসেবে ক্রিস পিনচারকে নিয়োগের ঘোষণা দেওয়ার পর।

নজিরবিহীন চাপের মুখে গত ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন জনসন। তার পদত্যাগের পর শুরু হয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া।  

যুক্তরাজ্যের সংবিধান অনুযায়ী, কোনো প্রধানমন্ত্রী যদি তার মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতাচ্যুত হন, সেক্ষেত্রে সরকারি দলের আগ্রহী প্রার্থীরা প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।  ক্ষমতাসীন দলের অন্তত দুজন আইনপ্রণেতার সমর্থন রয়েছে--এমন যেকোনো পার্লামেন্ট সদস্য বর্তমান পরিস্থিতিতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন।

শুরুতে বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে ১১ জন তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তাদের মধ্যে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দুজনকে বেছে নেওয়া হয়। সে অন্যতম আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন জনসন সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও অর্থমন্ত্রী ঋষি সুনাক। এ দুজনের মধ্যে অবশেষে পোস্টাল ব্যালটের মাধ্যমে  জনসনের উত্তরসূরি হিসেবে লিজ ট্রাসকে বেছে নিলেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।

প্রবা/এনএস/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা