× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ককপিটে কফি পান, দুই পাইলটকে শোকজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:১০ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:০৮ পিএম

ভারতের স্পাইসজেটের ককপিটে নিয়ম ভেঙে কফি ও মিষ্টি খাওয়ায় দুই পাইলটকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  ছবি : সংগৃহীত

ভারতের স্পাইসজেটের ককপিটে নিয়ম ভেঙে কফি ও মিষ্টি খাওয়ায় দুই পাইলটকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থা স্পাইসজেটের দুই পাইলটকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ককপিটে নিয়ম না মেনে কফি ও মিষ্টি খাওয়ায় অভিযুক্ত পাইলটদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বুধবার (১৫ মার্চ) স্পাইসজেটের এক মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বিষয়টির তদন্ত হচ্ছে। অভিযুক্তদের কারণ দর্শানোর নোর্টিস দেওয়া হয়েছে। তাদের আপাতত কাজের বাইরে রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

জানা গেছে, ৮ মার্চ হোলির দিন স্পাইসজেটের একটি উড়োজাহাজ দিল্লি থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। পথে ককপিটে বা উড়োজাহাজ পরিচালনার কক্ষে বসে দুই পাইলট কফি ও মিষ্টি খান। তাদের কফি ও মিষ্টি খাওয়ার একটি ছবি প্রকাশ হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ছবিটি নেওয়ার সময় উড়োজাহাজটি প্রায় ৩৭ হাজার ফুট ওপরে ছিল। 

বিবিসি জানায়, ভারতের উড়োজাহাজ পরিচালনা কর্তৃপক্ষের নিয়ম অনুসারে ককপিটে বসে কিছু খাওয়া নিষিদ্ধ নয়। তবে কঠিন নিয়ম মেনে তা খেতে হয়। 

কিন্তু স্পাইসজেটের ওই দুই পাইলটের কফি ছিল উন্মুক্ত কাপে, যা নিষিদ্ধ। অন্যদিকে কাপে স্পাইসজেটের লোগো দেখা যাচ্ছিল। তবে পাইলটদের চেহারা দেখা যায়নি। কোনো গণমাধ্যম তাদের নামও প্রকাশ করেনি। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা