× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপে বসার আহ্বান শেহবাজ শরিফের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৭:০৫ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি : সংগৃহীত

চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে দেশকে মুক্তি দিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানসহ সব রাজনৈতিক শক্তিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবরটি নিশ্চিত করেছে ডন।

শেহবাজ শরিফ বলেন, ’পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ’পাকিস্তানের ঋণখেলাপি হওয়ার হুমকি এখন শেষ হয়ে গেছে। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে স্টাফ-লেভেল চুক্তি শিগগিরিই চূড়ান্ত হবে।’

কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরসের (সিপিএনই) প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক শক্তিকে একসঙ্গে বসতে হবে।’

শরিফ দুঃখ প্রকাশ করেছেন যে, সম্প্রতি তিনি দুটি অনুষ্ঠানে পিটিআইকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দলটি আসেনি।

তিনি বলেন, ‘যদিও রাজনীতিবিদরা সর্বদা সংলাপের আশ্রয় নেন, কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই বিষয়ে ইতিবাচক সাড়া না দেওয়ার ইতিহাস রয়েছে।’

তিনি বলেন, ’পুলিশ লাইনের একটি মসজিদের ভেতরে আত্মঘাতী হামলার পরিপ্রেক্ষিতে পেশোয়ারে অনুষ্ঠিত শীর্ষ কমিটির বৈঠকেও উপস্থিত হয়নি পিটিআই।’

গত বুধবারের ওই বৈঠকে দেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র ও নিরাপত্তার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশের সাধারণ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমরা আন্তরিকভাবে নির্বাচনে অংশ নেব এবং ইসিপি যা সিদ্ধান্ত নেবে তা পালন করব।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা