× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটিআই কর্মীরা সহিংসতা অব্যাহত রাখলে ‘কঠোর ব্যবস্থা’ : পুলিশপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১১:৪৩ এএম

পিটিআই কর্মীদের প্রতিরোধের মুখে গত মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় ইসলামাবাদ পুলিশ। ছবি : সংগৃহীত

পিটিআই কর্মীদের প্রতিরোধের মুখে গত মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় ইসলামাবাদ পুলিশ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার থেকে বাঁচাতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের অব্যাহত সহিংসতার বিপরীতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাব প্রদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার। 

তিনি বলেছেন, ‘সহিংস বিক্ষোভকারীদের সিসিটিভি ফুটেজের সাহায্যে গ্রেপ্তার করা হবে। কারণ, পাবলিক সম্পত্তির ক্ষতি করা এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাস আইনের আওতায় পড়ে এবং এই আইনের অধীনে ওই বিক্ষোভকারীদের বিচার করা হবে।’

গত মঙ্গলবার (১৪ মার্চ) পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার পরে এই মন্তব্য করেন তিনি।

আনোয়ার বলেন, পুলিশ বাহিনী লাহোরের জামান পার্কে অবস্থিত ইমরানের বাড়িতে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। যার ফলে ডিআইজি অপারেশন ইসলামাবাদসহ পাঞ্জাব পুলিশের কয়েক ডজন সদস্য আহত হন। 

এছাড়াও পিটিআইয়ের কর্মীরা লাঠি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করে।

এদিকে, ডন জানিয়েছে, লাহোর হাইকোর্ট জামান পার্কে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা পর্যন্ত ইমরান খানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বাসভবনের বাইরে পিটিআই সমর্থক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দিনব্যাপী উত্তেজনা অব্যাহত থাকার পরে এই ঘোষণা দেওয়া হয়।

ওই ঘোষণার পর দুই দিন ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনে আটকে থাকা পুলিশের বিশাল দল পিছু হটতে শুরু করেছে।

পুলিশের ভাষ্যমতে, পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলোর নিরাপত্তার স্বার্থে আদালতের নির্দেশে ওই অভিযান স্থগিত করা থামানো হয়েছে।

একটি সূত্র পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, ‘চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৮টি ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত পুলিশ খানের বাসভবনের দিকে অগ্রসর হবে না।’

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা