× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায় নিতে পারে মহামারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২২:৫৪ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেসিয়াস। ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেসিয়াস। ছবি : সংগৃহীত

চলতি বছর বিদায় নিতে পারে করোনা মহামারির গুরুতর পর্যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেসিয়াস বলেছেন এ কথা। গোটা বিশ্বে করোনা মহামারি আর থাকবে না এবং করোনা মহামারি বিদায় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রধান। 

জনস্বাস্থ্য খাতের পুরস্কার থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ পেয়েছেন তিনি। সোমবার পুরস্কারটি গ্রহণ করেন। বিবৃতিটি সে উপলক্ষ্যেই দেওয়া। পরে সে বিবৃতি প্রকাশ করা হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে। তিনি সে বিবৃতিতে বলেছেন, তিন বছর আগে আমরা যখন মহামারি শব্দটি ব্যবহার করা শুরু করেছিলাম, সে সময়ের তুলনায় সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা এখন অনেক কমে এসেছে। উন্নতিটি উল্লেখযোগ্য। আমি আত্মবিশ্বাসী যে, এ বছরের কোনো এক সময় নাগাদ আমরা কোভিড-১৯ আর জনস্বাস্থ্য জরুরি অবস্থা বা মহামারি হিসেবে আন্তর্জাতিক উদ্বেগ নয়। সূত্র : ডব্লিউএইচও 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা