× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার যুদ্ধবিমানের আঘাতে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের ড্রোন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ০০:৪৩ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১২:১০ পিএম

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রিপার ড্রোনকে আঘাত করে সেটি কৃষ্ণসাগরে নামতে বাধ্য করেছে রাশিয়ার যুদ্ধবিমান। এ ঘটনাকে অপেশাদার এবং অনিরাপদ বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার সকাল ৭টার পর আঘাতের ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডারের এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘ওই সময়ে রাশিয়ার দুটি এসইউ-২৭ মডেলের যুদ্ধবিমান ক্রিমিয়ার পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এমকিউ-৯ রিপার ড্রোন পর্যন্ত উড়ে যায়। আঘাতের আগে বিমান থেকে ড্রোনের ওপর জ্বালানি ফেলা হয় এবং বেপরোয়াভাবে এর সামনে দিয়ে উড়তে থাকে। এক পর্যায়ে একটি যুদ্ধবিমান ড্রোনের প্রপেলারে আঘাত করে। পরে সেটিকে আন্তর্জাতিক জলসীমায় নামিয়ে আনা হয়।’ 

ইউরোপ ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হেকার বলেছেন, ‘আমাদের ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন অপারেশন পরিচালনা করছিল। তখন রাশিয়ার যুদ্ধবিমান এটিকে আঘাত করে। এই অনিরাপদ এবং অপেশাদরত্বের কারণে দুটি এয়ারক্রাফটই বিধ্বস্ত হতে বসেছিল।’

সূত্র : দ্য গার্ডিয়ান  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা