× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াল রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৬:২৩ পিএম

ব্ল্যাক সি বন্দর থেকে ইউক্রেনের খাদ্য রপ্তানি সহজতর করার জন্য ২২ জুলাই শস্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ছবি : সংগৃহীত

ব্ল্যাক সি বন্দর থেকে ইউক্রেনের খাদ্য রপ্তানি সহজতর করার জন্য ২২ জুলাই শস্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ছবি : সংগৃহীত

ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া।

জেনেভায় সোমবার (১৩ মার্চ) জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সম্মতি জানায় মস্কো।

রাশিয়া জানিয়েছে, বিশ্বজুড়ে বিদ্যমান খাদ্য ঘাটতির মধ্যে তারা তথাকথিত শস্যচুক্তির বিরোধিতা করবে না। তবে তারা এ চুক্তির মেয়াদ কেবল ৬০ দিন পর্যন্ত বাড়াতে চায়।

এ বিষয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের (বিএসজিআই) মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুত নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।’

রাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।

এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, এটি মূল চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু তারা প্রস্তাব বাতিল করবে না।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক।

তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।

গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের ওই চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়।

জাতিসংঘের তথ্যানুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে।

জাতিসংঘ বলেছে, এ চুক্তির অখণ্ডতা রক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিতে সংস্থাটি সবকিছু করবে বলে মহাসচিব আন্তনিও গুতেরেস নিশ্চিত করেছেন।

সূত্র : ডয়চে ভেলে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা