× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বের যুদ্ধক্ষেত্রের উপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে : জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৪:২৫ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৪:২৫ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে বাখমুত এবং দেশের পূর্বের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ও শহরগুলোর চারপাশে যুদ্ধের ফলাফলের উপর। এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

জেলেনস্কি গত সোমবার (১৩ মার্চ) একটি ভিডিও বক্তৃতায় বলেছেন, ইউক্রেনের ভবিষ্যত দেশটির পূর্ব ডোনেস্ক অঞ্চলের বাখমুত এবং অন্যান্য যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আক্রমণকারী রাশিয়ান বাহিনীকে ধ্বংস করার উপর নির্ভর করে।

জেলেনস্কি বলেন, ‘পূর্বে খুব কঠিন, খুব বেদনাদায়ক যুদ্ধ চলছে। আমাদের শত্রুর সামরিক শক্তিকে ধ্বংস করতে হবে, এবং আমরা তা করব।’

জেলেনস্কি বলেন, ‘বিলোহোরিভকা, মারিঙ্কা, আভদিভকা, বাখমুত, ভুলেদার এবং কামাঙ্কাসহ পূর্ব ইউক্রেনের অন্যান্য জায়গায় আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত ঝুলে আছে৷ সেখানে সমস্ত ইউক্রেনীয়দের ভবিষ্যতের জন্য লড়াই চলছে। যারা যুদ্ধে আছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’

রাশিয়া বলেছে যে, বাখমুত দখল পুরো ডোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পথ খুলে দিবে।

কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা বাখমুত থেকে পিছু হটেনি এবং রাশিয়ার বাহিনীর মারাত্মক ক্ষতি সাধনের জন্য যুদ্ধে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে।

ওয়াগনার ভাড়াটে সেনাবাহিনীর নেতৃত্বে রাশিয়ান বাহিনী বাখমুতের পূর্ব দখল করা সত্ত্বেও শহরটিকে ঘিরে ফেলতে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, ন্যাটোও গত সপ্তাহে সতর্ক করেছিল যে কয়েকদিনের মধ্যেই বাখমুতের পতন হতে পারে।

বাখমুতের উত্তরে ক্রেমিনার কাছে মোতায়েন ইউক্রেনীয় সেনারা বলেছেন, সেখানে তারা রাশিয়ার তীব্র আক্রমণ প্রতিহত করছেন।

ইউক্রেনীয় সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন গত সোমবার বলেছে যে, মস্কো তার কিছু বেনামী চ্যানেলের মাধ্যমে রাশিয়ান সেনাদের কথিত সাফল্যের বিষয়ে ফেসবুকে ভুয়া খবর প্রচার করছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা