× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২১:২০ পিএম

ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে একটি ডুবোজাহাজ থেকে দুটি ‘কৌশলগত’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে সামনে রেখে রবিবার এ ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি। 

সোমবার (১৩ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ওইদিন ভোরে কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে থাকা ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলো সাগরে থাকা লক্ষ্যে আঘাত হানার আগে ১৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। ‘কৌশলগত’ শব্দটি সাধারণত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র বর্ণনা করতে ব্যবহার করা হয়। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তাদের সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশটির গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে একত্রে উত্তর কোরিয়ার দাবি করা ওই উৎক্ষেপণ বিশ্লেষণ করে দেখছে। সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে ১১ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা