× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের সঙ্গে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ সংযোগ বিচ্ছিন্ন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:১১ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৬ পিএম

ছবি : বিবিসি

ছবি : বিবিসি

রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের বিদ্যুতের মূল লাইনের সর্বশেষ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইউরোপের বৃহত্তম প্লান্টটি এখন ইউক্রেনের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য একটিমাত্র রিজার্ভ লাইনের ওপর নির্ভর করছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা বলছে, স্টেশনটির ছয়টি চুল্লির মধ্যে কেবল একটিই এখন চালু রয়েছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন উভয়েই পারমাণবিক কেন্দ্রটিতে আক্রমণ করায় একে অপরকে দোষারোপ করছে। বৃহস্পতিবার আইএইএর পরিদর্শকেরা নিরাপত্তাঝুঁকির মধ্যেই ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছান।

বিদ্যুৎকেন্দ্রটি পর্যবেক্ষণের পর সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেন, গোলাগুলির কারণে প্ল্যান্টের স্বকীয়তা বেশ কয়েকবার লঙ্ঘন করা হয়েছে।

দক্ষিণ ইউক্রেনের এনেরহোদার শহরে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি এখনও পরিচালনা করছে  ইউক্রেনীয় কর্মীরা। তারা দাবি করে, রুশ সৈন্যরা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া বন্দুকের মুখে কাজ করানো হচ্ছে শ্রমিকদের।

আইএইএ তাদের এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎকেন্দ্রটিতে তাদের উপস্থিতি গেম চেঞ্জারের মতো কাজ করবে। এর মধ্য দিয়ে তারা বিদ্যুৎকেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাবে।

ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংস্থাটির বিশেষজ্ঞদের জানান, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাড়ে সাতশ কিলোভোল্টের (কেভি) চতুর্থ কার্যকরী পাওয়ার লাইনটি নিষ্ক্রিয় হয়ে যায়। আগের তিনটি নিষ্ক্রিয় হয় সংঘাত শুরুর সময়েই।

আইএইএ আরও জানায়, মূল সংযোগ লাইনটি ২৫ আগস্ট সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তবে এ বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের কারণে প্রযুক্তিগত সমস্যা তৈরি হওয়ায় সর্বশেষ সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রবা/এনএস/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা