× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে নৌকা ডুবে আটজনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১২:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সেখানে দুটি নৌকাডুবির ঘটনা ঘটলে এ প্রাণহানি হয়।

তবে নৌকা দুটি সমস্যায় পড়েছিল। খবর পেয়ে উদ্ধারকারীরা অনুসন্ধান শুরুও করেছিল। কিন্তু তার আগেই প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক নারী যুক্তরাষ্ট্রের জরুরি সেবা ৯১১ নম্বরে কল করে তারা সমস্যায় পড়েছেন বলে জানান। তবে তিনিসহ আটজন যে নৌকাটিতে ছিলেন সেটি শেষ পর্যন্ত তীরে পৌঁছাতে পেরেছে। অন্য নৌকায় আট থেকে ১০ জন ছিলেন। তাদের সে নৌকা ডুবে গেলে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।

সান দিয়েগো লাইফগার্ডের প্রধান জেমস গার্টল্যান্ড এ ঘটনাকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ সামুদ্রিক চোরাচালান ট্র্যাজেডির একটি বলে অভিহিত করেছেন।

কর্মকর্তারা জানান, মৃত আটজন কোন দেশের নাগরিক তা তারা নিশ্চিত হতে পারেননি। তবে সবাই প্রাপ্তবয়স্ক বলে জানান।

জেমস গার্টল্যান্ড বালির বার ও স্রোতের কারণে ওই এলাকাটিকে ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, উদ্ধারকারীরা কোনো জীবিতকে খুঁজে পাননি, তবে কেউ কেউ জরুরি পরিষেবা আসার আগেই হয়তো সৈকত ছেড়ে চলে যেতে পারেন।

সান দিয়েগো কোস্টগার্ডের সেক্টর কমান্ডার জেমস স্পিটলার বলেছেন, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করার কারণে ‘ঢেউয়ের মধ্যে উল্টে যায়’। তবে অন্যটি তীরে পৌঁছাতে সক্ষম হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা