প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:১১ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার কার্যালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাহাথিরকে বুধবার দেশটির জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আল-জাজিরা জানিয়েছে, রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, মাহাথিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও মঙ্গলবার পর্যন্ত তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
উল্লেখ্য, ৯৭ বছর বয়স্ক মাহাথির মোহাম্মদ, যিনি ২০ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এখনও একজন সক্রিয় সাংসদ। তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং বাইপাস সার্জারিও করানো হয়েছে।
তিনি কোভিড ভ্যাকসিনের কমপক্ষে তিনটি ডোজ নিয়েছেন। সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনি সর্বশেষ ডোজ নিয়েছেন ২০১২ সালের নভেম্বর মাসে ।
মানসিকভাবে বয়সহীন এই মানুষটিকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক জানুয়ারিতে একটি নিয়ম-কানুন বেঁধে দিয়েছিলেন এবং সেই মাসের শেষের দিকে চিকিৎসার জন্য তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট সে সময় জানায়নি ঠিক কোন পদ্ধতিতে তার চিকিৎসা করা হয়েছে।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর, মাহাথির ২০১৮ সালে ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসেন বিরোধী জোটকে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে।
তবে, অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।
প্রবা/জিজি /এসআর