× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে গ্রিসকে হুঁশিয়ার করলেন এরদোগান

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৯ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গ্রিসকে হুঁশিয়ার করে বলেছেন, তারা যদি এজিয়ানে তুর্কি যুদ্ধবিমানকে হয়রানি অব্যাহত রেখে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয়, তবে তার বিপরীতে এথেন্সকে ‘ভারী মূল্য’ দিতে হবে। দুটি অস্বস্তিকর ন্যাটো প্রতিবেশীর মধ্যে দীর্ঘকাল ধরে সমুদ্র এবং আকাশ সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

এই বিরোধের কারণে তুরস্ক তার উপকূলরেখার কাছাকাছি গ্রিক দ্বীপের আশপাশে প্রায় প্রতিদিন বিমানবাহিনীর টহল পরিচালনা করে আসছে।

শনিবার কৃষ্ণ সাগরের শহর স্যামসুনে এক জনসভায় এরদোগান বলেন, ‘আরে গ্রিস, ইতিহাসের দিকে তাকাও। যদি আরও এগোও তবে ভারী মূল্য দিতে হবে।’

উল্লেখ্য, তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিস। এজিয়ান দ্বীপপুঞ্জের অবস্থান, ভূমধ্যসাগরে সমুদ্রসীমা এবং হাইড্রোকার্বন সম্পদ থেকে শুরু করে সাইপ্রাসের ১৯৭৪ বিভাগ সংক্রান্ত বিষয় নিয়ে এই দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।

তুরস্ক সাম্প্রতিক মাসগুলোতে এথেন্সের উসকনিমূলক কর্মকাণ্ডের জন্য অভিযোগ জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপগুলো শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

এরকম একটি ঘটনায় আঙ্কারা বলেছে, গত সপ্তাহান্তে গ্রিস একটি রাশিয়ান তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তুর্কি জেটকে হয়রানি করেছে। এ ধরনের পদক্ষেপ ‘শত্রুর মতো আচরণ’।

এরদোগান তার ভাষণে এস-৩০০ দিয়ে গ্রিসকে হুমকি দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন। 

যদিও ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এথেন্স ।


প্রবা/জিজি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা