× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৩:৪৬ পিএম

নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া এবার স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় বিকালে হলুদ সাগরে এটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে এমন দাবি করেছে। 

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৬টা ২০ মিনিটে স্বল্প-পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ন্যাম্পে শহর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি চীন ও কোরিয়া উপদ্বীপের মাঝাখানে অবস্থিত হলুদ সাগরে পড়েছে। 

মঙ্গলবার (৭ মার্চ) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র যদি ভূপাতিত করা হয়, তা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে। এমন ঘোষণার দুই দিনের মাথায় স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশিটি। 

রয়টার্স জানায়, আগামী সপ্তাহে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ ধরনের মহড়াকে হুমকি হিসেবে দেখে উত্তর কোরিয়া। তাই কিছুদিন ধরে তা নিয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে দেশটি। 

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপন করা এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া বাড়িয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক তৎপরতা কমাতে দেশটি এমনটি করেছে। 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা