× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানি উসকানির সামরিক জবাব দিতে পারে ভারত : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৬:৩৫ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কোনো সময় পাকিস্তানের উসকানির সামরিক জবাব দিতে পারেন। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কোনো সময় পাকিস্তানের উসকানির সামরিক জবাব দিতে পারেন। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তিধর দুই চিরবৈরী প্রতিবেশী। কাশ্মির, সন্ত্রাসবাদ ইত্যাদি ইস্যুতে এ দুই দেশের মধ্যে সম্প্রতি সম্পর্কের আরও অবনতি হয়েছে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের যে কোনো ধরনের উসকানির সামরিক জবাব দিতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ভারতবিরোধী তৎপরতার জন্য পাকিস্তান ঐতিহাসিকভাবে সুবিদিত। কিন্তু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে পাকিস্তানের যে কোনো ধরনের উসকানির সামরিক জবাব দেওয়ার ঝুঁকি বেড়েছে। প্রকৃত বা নিজেদের মতো ধরে নেওয়া কোনো শঙ্কার বশবর্তী হয়ে ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। 

বুধবার (৮ মার্চ) কংগ্রেসে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে উপস্থাপন করা এক প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করে দেশটির ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। 

প্রতিবেদনে বলা হয়, দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কাশ্মির ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় ভারতের দাবি, আলোচনা ও সন্ত্রাসবাদ এক সঙ্গে চলতে পারে না। আলোচনার জন্য পাকিস্তানকে সব ধরনের সন্ত্রাসী তৎপরতা বা সন্ত্রাসীদের মদদ দেওয়া বন্ধ করতে হবে। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা দুই দিনব্যাপী সন্ত্রাসবিরোধী আলোচনা করেন। এতে নানান ফোরামে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহায়তা, আঞ্চলিক সন্ত্রাসবাদ পরিস্থিতি, সাইবার নিরাপত্তা ও চরমপন্থা মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা