× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতাকে সফরের আমন্ত্রণ জেলেনস্কির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১১:৫৯ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাক কারথি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাক কারথি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাক কারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। 

কিয়েভ যুদ্ধে সহায়তার প্রচেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিশেষ করে রক্ষণশীলদের মধ্যে সন্দেহ দেখা দেওয়ার প্রেক্ষিতে জেলেনস্কি এ আমন্ত্রণ জানান বলে জানা গেছে। 

দোভাষীর মাধ্যমে সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, ‘এখানে কি ঘটছে,আমরা এখানে কীভাবে কাজ করি, যুদ্ধে আমাদের কি ক্ষতি হচ্ছে, কারা যুদ্ধ করছে এসব দেখার জন্যে ম্যাককারথি আপনার এখানে আসা দরকার। এখানে এসে সব দেখার পর আপনি আপনার অনুমান নির্ধারণ করুন।’

ইউক্রেনীয় নেতা আরো বলেন, ‘আমি মনে করি স্পিকার ম্যাককারথি কখনই কিয়েভ কিংবা ইউক্রেন সফর করেননি। এ সফর তার চিন্তাকে ইতিবাচক করতে সহায়তা করবে।’ 

তবে, গত জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়া ম্যাক কারথি সিএনএনকে বলেছেন, ‘পরিস্থিতি বোঝার জন্যে তার ইউক্রেন সফরের প্রয়োজন নেই।’

স্পিকার হওয়ায় ম্যাক কারথি ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জোর সমর্থন প্রতিহত করার ক্ষমতা রাখেন। 

উল্লেখ্য, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রায় একশ বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে।

সূত্র : দ্য স্ট্রেইট টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা