× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এয়ার ইন্ডিয়ার ৯০ বিমান পরিচালনায় শুধুই নারীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২০:৩৮ পিএম

এয়ার ইন্ডিয়ার ৯০ বিমান পরিচালনায় শুধুই নারীরা। ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার ৯০ বিমান পরিচালনায় শুধুই নারীরা। ছবি : সংগৃহীত

নারী দিবসে ভারতীয় বিমানসেবা এয়ার ইন্ডিয়াকে নিতে দেখা যায় ব্যতিক্রমী উদ্যোগ। নিজেদের ৯০টি উড়োজাহাজ পরিচালনার ভার দেওয়া হয় নারীদেরকে। পাইলট থেকে কর্মী– সব স্থানেই ছিল নারীরা। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার বিমানগুলোতে দেখা গেছে এ চিত্র। 

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, জেআরডি টাটার প্রথম বাণিজ্যিকভাবে বিমানসেবা শুরু করার ৯০তম বছর উপলক্ষে ৯০টি বিমান বেছে নেওয়া হয়। গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ওই বিমানগুলোর পরিচালনার ভার শুধু নারী কর্মীদেরই দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার ৪০টি আন্তঃদেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে বিমান পরিচালনায় ছিলেন নারী কর্মীরা। এ ছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০টি আন্তর্জাতিক বিমানেও পাইলট, কর্মী হিসেবে কাজ করেন শুধু নারীরা। এ ছাড়া ভারতের বিভিন্ন বিমানবন্দরের মধ্যে যাতায়াতের কাজে নিয়োজিত এয়ার এশিয়ার ৪০টি বিমানেও সর্বস্তরে দায়িত্ব পালন করছেন নারীরা।

এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, তাদের মোট কর্মীর ৪০ শতাংশ এবং ককপিট ক্রুর ১৫ শতাংশ নারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়ায় ২০০ জন নারী পাইলট কর্মরত আছেন। ভারতের বিমান সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেটি সর্বোচ্চ। অন্যদিকে তাদের অন্যান্য প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ায় রয়েছেন ৯৭ জন নারী পাইলট।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রধান নির্বাহী অলোক সিং বলেন, ’আমাদের কর্মক্ষেত্রে, বিশেষত আমাদের নেতৃত্বস্থানীয় জায়গায় নারীদের ন্যায়সঙ্গত প্রতিনিধি রাখার চেষ্টা করি আমরা। সংস্থার গুরুত্বপূর্ণ পদে নারীদের যে বিশেষ ভূমিকা আছে, তা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’ 

সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা