× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাখমুত ঘিরে ফেলার চেষ্টায় রাশিয়া, ধরে রাখার প্রতিশ্রতি ইউক্রেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১২:০৭ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১২:০৮ পিএম

রাশিয়ার গোলার আঘাতে নিহত এক ইউক্রেনীয় সেনার মা তার সন্তানের প্রতি ভালবাসা জানাচ্ছেন। ছবি : সংগৃহীত

রাশিয়ার গোলার আঘাতে নিহত এক ইউক্রেনীয় সেনার মা তার সন্তানের প্রতি ভালবাসা জানাচ্ছেন। ছবি : সংগৃহীত

রাশিয়ান বাহিনীর আক্রমণগুলো প্রতিহত করে পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতকে ধরে রাখার চেষ্টা করছে কিয়েভ। কয়েক মাস ধরে এই বাখমুত  দখলের চেষ্টা করছে মস্কো।

বাখমুত রক্ষার প্রতিশ্রুতি দিলেও সম্প্রতিক সময়ে শহরটি দখল করতে মরিয়া রাশিয়ার সেনাদের প্রবল আক্রমণের মুখোমুখি হয়েছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, গত রবিবার (৫ মার্চ) কুপিয়ানস্ক, লিমান, বাখমুত এবং আভদিভকাসহ বিভিন্ন শহরে ১৩০টিরও বেশি রুশ শত্রু আক্রমণ প্রতিহত করা হয়েছে। শত্রু সেনারা বাখমুত শহর ঘেরাও করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দীর্ঘতম সময় ধরে আক্রমণ এবং রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বাখমুতের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রবিবার (৫ মার্চ) বলেছেন, ইউক্রেনের সেনারা পূর্ব ডনবাস অঞ্চলে একটি বেদনাদায়ক এবং কঠিন যুদ্ধে রয়েছে।

তিনি বলেন, ‘আমি ডনবাসে যুদ্ধরত সেনাদের সাহসিকতা, শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই। এটি সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর মধ্যে একটি।’

ইউক্রেন বাহিনীর মুখপাত্র সের্গেই চেরেভাতি গত শনিবার (৪ মার্চ) বলেছেন, শহরের পরিস্থিতি কঠিন, তবে এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জার্মানির বিল্ড অ্যাম সোনট্যাগ পত্রিকাকে বলেছেন, ‘রাশিয়ার সেনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হলো, প্রতিদিন তাদের প্রায় ৫০০ জন নিহত ও আহত হচ্ছে।’

যদিও তার জানানো এই হতাহতের পরিসংখ্যান যাচাই করা যায়নি।

রেজনিকভের মতে, ‘বাখমুত রাশিয়ানদের জন্য একটি প্রতীকী বিজয়ের স্থান। এই কারণেই তারা এটিকে দখল করার জন্য এমন প্রচেষ্টা চালাচ্ছে। যাইহোক, পূর্ব ডনবাস অঞ্চলে যুদ্ধের পরবর্তী পথের জন্য এর দখল রাশিয়ার জন্য কোনও সফলতা বয়ে আনবে না।’

এদিকে, ইউক্রেনের সরবরাহ রুট সংকুচিত হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে ইউএস-ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ)।

আইএসডব্লিউ জানিয়েছে, ‘রাশিয়ানরা হয়তো বাখমুতে ইউক্রেনীয় বাহিনীকে ঘেরাও করতে চাচ্ছে। কিন্তু ইউক্রেনীয় কমান্ড ইঙ্গিত দিয়েছে যে, এক্ষেত্রে তারা ঝুঁকির পরিবর্তে সেখান থেকে তাদের সেনা প্রত্যাহার করবে।’

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা