প্রবা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:২৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির জায়গা দখল করে নিয়েছে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে এক দশক আগেও বিশ্বের বড় অর্থনীতির তালিকায় পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্য চলে গেছে ষষ্ঠ স্থানে। সে সময় ভারতের অবস্থান ছিল ১১তম।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিভিন্ন দেশের গড় জাতীয় উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যানসহ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকা প্রকাশ করেছে। এ তালিকা তৈরিতে হিসাবনিকাশ করা হয়েছে আমেরিকান ডলারে।
করোনা মহামারির পর ভারতের অর্থনীতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। চলতি বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।
কয়েক মাস ধরেই রাজনৈতিক টানাপড়েন চলছে যুক্তরাজ্যে। দেশটির প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা । তার আগে বিশ্বের সব চেয়ে বড় অর্থনীতির তালিকা প্রকাশ করল আইএমএফ। এ অবস্থায় ষষ্ঠ অবস্থানে নেমে যাওয়া যুক্তরাজ্যের নতুন সরকারের জন্য হবে বড় ধাক্কা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি তথ্য অনুযায়ী, প্রথম ত্রৈমাসিকে ভারত তার অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে চীন, জাপান ও জার্মানি।
প্রবা/এনএস /এসআর