× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় বোমা হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১১:১৭ এএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বোমা হামলায় আটজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিষয়টি নিশ্চিত করেন। বিগত ৬০ বছরের সংঘর্ষ দূর করার প্রতিশ্রুতি দিয়ে গত জুনে ক্ষমতা গ্রহণ করেন গুস্তাভো। তার ক্ষমতা গ্রহণের পর এটিই দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম মারাত্মক আক্রমণ।

পুলিশ সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, শুক্রবার পুলিশ কর্মকর্তাদের বহনকারী গাড়িটি বিস্ফোরকের সঙ্গে ধাক্কা খেলে তারা নিহত হন।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে একটি  টুইট বার্তা প্রকাশ করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বার্তায় তিনি আরও বলেন, হুইলার সান লুইসে এ হামলা আমি জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। এ হামলাগুলো শান্তি নষ্ট করার জন্য স্পষ্ট নাশকতা। আমি কর্তৃপক্ষকে ঘটনাস্থলে গিয়ে এর তদন্তের নির্দেশ দিয়েছি।

পেত্রো এম-১৯ গেরিলা গোষ্ঠীর একজন সাবেক সদস্য। তিনি দেশটির বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে স্থগিত শান্তি আলোচনা পুনরায় চালু করে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) সাবেক সদস্যদের সঙ্গে ২০১৬ সালে বাতিল হওয়া শান্তি চুক্তি নিয়ে কাজ করার করেন। যা তারা ইতোমধ্যেই প্রত্যাখ্যান করে দিয়েছে। তবে দলগুলোর সদস্যদের সঙ্গে আত্মসমর্পণের বিনিময়ে শাস্তি কমানোর আলোচনা চলছে।

এর আগে পেত্রোর পূর্বসূরি ইভান ডুক বোগোটাতে একটি পুলিশ একাডেমিতে ২০১৯ সালের গাড়ি বোমা হামলার পরে ইএলএন এর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেন। ওই হামলায় ২২ জন নিহত হন।

শুক্রবারের হামলার ঘটনায় কারো নাম প্রকাশ করেননি পেত্রো। তবে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, অধুনালুপ্ত ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ভিন্নমতাবলম্বীরা এ এলাকা সক্রিয় রয়েছে।

ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলো তাদের সাবেক নেতাদের সমঝোতাকৃত শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে। সরকারের তথ্য মতে, তাদের সঙ্গে প্রায় দুই হাজার চারশ যোদ্ধা রয়েছে।

ভেনেজুয়েলায় সীমান্তের ওপারে লড়াইয়ে বেশ কয়েকজন সুপরিচিত ভিন্নমতাবলম্বী কমান্ডার সম্প্রতি নিহত হয়েছেন।

কলম্বিয়া সরকার, বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং মাদক পাচারকারী চক্রের দ্বন্দ্বে ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত সাড়ে চার লাখ মানুষ নিহত হন।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা