× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পালানোর দেড় মাস পর দেশে ফিরলেন গোতাবায়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৫ এএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৯ পিএম

দেশে ফিরলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ছবি; ডেইলি মিরর

দেশে ফিরলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ছবি; ডেইলি মিরর

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দেড় মাসের মাথায় শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন। গত জুলাইয়ে দেশ ছেড়ে পালানোর পর শুক্রবার দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, কড়া নিরাপত্তার মধ্যে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজাপাকসে। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মন্ত্রীরা।

কলম্বোর উইজেরামা মাওয়াথার কাছে একটি রাষ্ট্রীয় বাংলোতে থাকবেন তিনি। যেখানে তার নিরাপত্তা নিশ্চিত করতে এর আশপাশের এলাকাজুড়ে মোতায়েন করা হবে নিরাপত্তা বাহিনী।

দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া। সেখান থেকে পরদিনই পাড়ি দেন সিঙ্গাপুরে। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি। এর মধ্যে গোতাবায়াকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল লঙ্কান সরকার। সে বিষয়ে অগ্রগতি না হওয়ায় থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেন বলে জানিয়েছিল কূটনৈতিক সূত্র।

এরপর গত ১১ আগস্ট থাইল্যান্ড পৌঁছান সাবেক এ লঙ্কান প্রেসিডেন্ট। সেখানে তার নিরাপত্তার জন্য হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়। গতিবিধি সীমাবদ্ধ থাকায় সেখান থেকে ফের শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে রাজাপাকসের নেতৃত্বাধীন দল পোদুজানা পেরামুনা (এসএলপিপি) প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরে আসেন।

তবে সাবেক এ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। সেটি অনুমোদিত না হওয়া পর্যন্ত দেশেই থাকবেন তিনি। দেশে থাকাকালে সাবেক প্রেসিডেন্ট হিসেবে তাকে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা