× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে বৃহৎ শিল্প ও ধনীদের ওপর ‘সুপার ট্যাক্স’ আরোপ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২২ ১৭:৩৩ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বাজেট ঘাটতি কমিয়ে আনতে বৃহৎ শিল্প এবং যাঁদের আয় বেশি, তাঁদের ওপর ‘সুপার ট্যাক্স’ আরোপ করেছে পাকিস্তান। বৃহৎ শিল্পগুলোর ওপর ১০ শতাংশ সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে। আর যাঁদের বার্ষিক আয় ১৫ কোটি রুপির বেশি, তাঁদের এক থেকে চার শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর দিতে হবে। খবর ডনের।

শুক্রবার (২৪ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহৎ শিল্পগুলোর ওপর ১০ শতাংশ সুপার ট্যাক্স আরোপের ঘোষণা দেন। তিনি বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দেশের দরিদ্রদের সহায়তার জন্য রাজস্ব বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহৎ শিল্পগুলো বিবেচনায় সিমেন্ট, ইস্পাত, চিনি, তেল-গ্যাস, সার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল, পোশাক, ব্যাংক, গাড়ি, সিগারেট, কোমল পানীয়, রাসায়নিক ও উড়োজাহাজ ১০ শতাংশ ‘সুপার ট্যাক্সের’ আওতায় আসছে।

ধনীদের ওপর আরোপ করা করকে ‘দারিদ্র্য বিমোচন কর’ বলা হচ্ছে। বার্ষিক আয় ১৫ কোটি রুপির বেশি হলে ১ শতাংশ, ২০ কোটির বেশি হলে ২ শতাংশ, ২৫ কোটির বেশি হলে ৩ শতাংশ ও ৩০ কোটির বেশি হলে ৪ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে।

টুইটে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, সব খাতে ৪ শতাংশ সুপার ট্যাক্স প্রযোজ্য হবে।

তবে বিশেষ ১৩টি খাতে আরও ৬ শতাংশ করারোপ করা হয়েছে, যা সব মিলিয়ে ১০ শতাংশ হবে। ফলে তাদের কর ২৯ শতাংশ থেকে ৩৯ শতাংশে গিয়ে দাঁড়াবে।

পরে সমাপনী বাজেট অধিবেশনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগের চারটি রেকর্ড বাজেট ঘাটতি মেটানোর জন্য এককালীন এই সুপার ট্যাক্স আরোপ করা হয়েছে।

ভাষণে শাহবাজ শরিফ এই করারোপকে বাজেটের ‘কঠিন’ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশকে ‘মারাত্মক ঝুঁকি’ থেকে রক্ষায় এই ‘সাহসী’ সিদ্ধান্ত নিয়েছে জোট সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা