× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস নাজিব রাজাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৩:৪৮ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি: সংগৃহীত

ওয়ানএমডিবি প্রকল্পের অর্থ আত্মসাতের মামলা থেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্য অভিযোগের শাস্তি হিসেবে কারাগারেই থাকতে হবে তাকে।

শুক্রবার (৩ মার্চ) মালয়েশিয়ার হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ বা ওয়ানএমডিবি প্রকল্পে তহবিল তছরুপের কোনো প্রমাণ দিতে পারেনি প্রতিপক্ষরা।

নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ওয়ানএমডিবি প্রকল্পের যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল তা সংসদে উপস্থাপনের আগে তিনি তার ক্ষমতা ব্যবহার করে পরিবর্তন করে নেন। এই প্রতিবেদন পরিবর্তনে নাজিবকে সহায়তা করার জন্য ওয়ানএমডিবি প্রকল্পের সাবেক প্রধান অরুল কান্দা কান্দাসামিওর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। আদালতের রায়ে তাকেও খালাস দেওয়া হয়।

বিচারক মোহাম্মদ জাইনি মাজলান বলেন, ‘প্রথম অভিযুক্তকে (অরুল কান্দা) অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত (নাজিব) তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে খালাস পেয়েছেন।’

ওয়ানএমডিবি প্রকল্পে থেকে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের আগস্টে ১২ বছরের কারাদণ্ড হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। তবে এই মামলা থেকে খালাস পেলেও তার বর্তমান সাজায় কোনো পরিবর্তন আসবে না।

২০০৯ সালে নাজিব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে ওয়ানএমডিবি প্রকল্প গঠন করা হয়। দেশটির জনগণের অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহ করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়। কৌঁসুলিদের দাবি, এ তহবিল থেকে চারশো কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যা নিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা করা হয়।

গত নভেম্বরে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মালয়েশিয়ার ভাবমূর্তি পুনরুদ্ধার ও দুর্নীতির মূলোৎপাটন করার প্রতিশ্রুতি দেন আনোয়ার ইব্রাহিম। যার ধারাবাহিকতায় আগের প্রশাসনের তত্ত্বাবধানে করা প্রকল্পগুলোর পর্যালোচনাও শুরু করেন তিনি। 

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা