× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার বৈঠকে ব্লিঙ্কেন-লাভরভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ০৯:২৯ এএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৩:২৯ পিএম

২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ডানে)। ছবি : সংগৃহীত

২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ডানে)। ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকে রাশিয়াকে ইউক্রেনে এই আগ্রাসি যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান ব্লিঙ্কেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২ মার্চ) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত সময়ের জন্য এ বৈঠক করেন। এর মধ্য দিয়ে এক বছরের বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এটিই দুই শীর্ষ মন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাদের এ বৈঠক চলে ১০ মিনিটের কম সময়।

বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে (সের্গেই লাভরভ) বলেছি এই আগ্রাসি যুদ্ধের অবসান ঘটিয়ে একটি অর্থপূর্ণ কূটনীতিতে যুক্ত হতে, যাতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠিত হয়।’

এ সময় তিনি রাশিয়াকে আবারও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা