× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্চেও ফ্রান্সে ১০ শতাংশ মুদ্রাস্ফীতির শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ২২:১৭ পিএম

পণ্যের দাম বাড়ছে ইউরোপের দেশগুলোতে। ছবি : সংগৃহীত

পণ্যের দাম বাড়ছে ইউরোপের দেশগুলোতে। ছবি : সংগৃহীত

ইউরোপে চলমান মুদ্রাস্ফীতি আরও প্রকট আকার ধারণ করছে। ইইউ ও ন্যাটোভুক্ত দেশ ফ্রান্সে আবারও বাড়তে চলেছে মুদ্রাস্ফীতি। দেশটির সরকারের মুখপাত্র অলিভিয়ার ভেরান সতর্ক করে এমনটাই জানিয়েছেন। খুব সম্ভবত মার্চ মাসেই মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার ১০ শতাংশে ঠেকতে পারে।

এদিকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক তথ্য অনুসারে ভোক্তা মূল্যসূচক জানুয়ারিতেই ৬ শতাংশ থেকে ৬.২ শতাংশে গিয়ে ঠেকেছে।

দেশটির সরকার বলছে, ফেব্রুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতির পরিমাণ ১৩.৩ শতাংশ থেকে বেড়ে ১৪.৫ শতাংশ, সেবা খাতের ব্যয় বৃদ্ধিতে মূল্যস্ফীতি ২.৬ শতাংশ থেকে বেড়ে ২.৯ শতাংশ হবে, শিল্পজাত পণ্যেও মূল্যস্ফীতি ৪.৫ শতাংশ বেড়ে ৪.৬ শতাংশ হবে এবং জ্বালানিসংক্রান্ত পণ্যের দাম বেড়েছে ১৪ শতাংশ, যার ধারাবাহিকতা থাকবে মার্চজুড়েও।

মূলত ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর দেওয়া একের পর এক অবরোধ বুমেরাং হয়ে আঘাত করেছে ইউরোপীয় দেশগুলোর ওপর। ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো দেশ এরই মধ্যে রেকর্ড মুদ্রাস্ফীতি দেখে ফেলেছে।

জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের বাড়তি দামে হিমশিম খাচ্ছে ইউরোপবাসী। ফলে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নবিরোধী মনোভাবও বাড়ছে।

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করা হয়েছে। সেসব বিক্ষোভে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানও ছিল।

 

সূত্র : রাশিয়া টুডে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা