× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সম্মত যুক্তরাষ্ট্র

তাইপের আকাশে ফের চীনের যুদ্ধবিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৬:৩৯ পিএম

তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করা ২১টি যুদ্ধবিমানের মধ্যে চারটি জে-১৬ যুদ্ধবিমান ছিল। ছবি : সংগৃহীত

তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করা ২১টি যুদ্ধবিমানের মধ্যে চারটি জে-১৬ যুদ্ধবিমান ছিল। ছবি : সংগৃহীত

তাইওয়ানের কাছে ৬১৯ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর প্যাকেজে দ্বীপ রাষ্ট্রটির এফ-১৬ যুদ্ধবিমানের জন্য দুই ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানা গেছে।

ওই অস্ত্র বিক্রির অনুমোদনের পরই বৃহস্পতিবার (২ মার্চ) তাইওয়ানের আকাশসীমায় দ্বিতীয়বারের মতো ঢুকে আতঙ্ক সৃষ্টি করেছে চীনের যুদ্ধাবিমান বহর।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফায় চীনের ২১টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে। এরমধ্যে ১৭টি চেংডু জে-১০ মাল্টিরোল ফাইটার এবং চারটি উন্নত শেনইয়াং জে-১৬ স্ট্রাইক ফাইটার যুদ্ধবিমান রয়েছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও আটটি চীনা বিমান এবং চারটি নৌবাহিনীর জাহাজও তাইওয়ানের উপকূলের কাছাকাছি চলে আসে। তবে এগুলো তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেনি।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এই কার্যকলাপগুলোর প্রতিক্রিয়া জানাতে কমব্যাট এয়ার প্যাট্রোলবিমান, নৌবাহিনীর জাহাজ এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাইওয়ানে সাম্প্রতিক সামরিক তৎপরতার বিষয়ে চীন এখনও কোনো মন্তব্য করেনি। 

গত জানুয়ারিতে বেইজিং জানিয়েছিল, তারা বহিরাগত শক্তি এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির উস্কানিমূলক কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে দ্বীপের চারপাশে যুদ্ধ মহড়া চালাচ্ছে।

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ঘোষণা ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

গত বুধবার (১ মার্চ) পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাইওয়ানের কাছে অস্ত্র ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। যার মধ্যে রয়েছে ২০০টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র এবং ১০০টি এজিএম-৮৮বি এইচএআরএম ক্ষেপণাস্ত্র।

তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই সরঞ্জাম বিক্রয় এই অঞ্চলে মৌলিক সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না, বরং আকাশসীমা, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তঃসম্পর্ক রক্ষা করার জন্য দ্বীপটির সক্ষমতায় অবদান রাখবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো চীনা সামরিক বাহিনীর হুমকি এবং উস্কানি মোকাবিলায় আকাশসীমাকে কার্যকরভাবে রক্ষা করতে সাহায্য করবে এবং প্রতিরক্ষা মজুদকে শক্তিশালী করবে।

তাইওয়ান বছরের পর বছর ধরে তাদের বিরুদ্ধে চীনা সামরিক তৎপরতা জোরদার করার অভিযোগ করে আসছে। এর বিপরীতে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা