× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান চীন ও বেলারুশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ০৯:২৪ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ০৯:৫৩ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি চলমান এ সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তির জন্য আলোচনারও আহ্বান জানিয়েছেন তারা। বুধবার (১ মার্চ) বেইজিংয়ে দুই নেতার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানায়, ওই বিবৃতিতে তারা ইউরোপীয় অঞ্চলে সশস্ত্র সংঘাতের বিকাশের বিষয়ে গভীর উদ্বেগ ও ইউক্রেনে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়, বেলারুশ ও চীন ইউক্রেন সংকট কমিয়ে আনতে আগ্রহী এবং তারা আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাতেও প্রস্তুত রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় জানিয়ে আলোচনায় বসার ওপর গুরুত্বারোপ করে বেইজিং। এ লক্ষ্যে চীনের প্রস্তাবিত ১২ দফায় সব দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়। যৌথ বিবৃতিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন যুদ্ধ থামাতে ওই পরিকল্পনায় তার সমর্থন ব্যক্ত করেন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বেইজিংয়ে লুহাশেঙ্কোর এ সফরকে বেশ সন্দেহের চোখে দেখছেন পশ্চিমারা। কারণ, এর আগে লুকাশেঙ্কো ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করেন। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে বেলারুশে ব্যাপক মাত্রায় সামরিক মহড়াও চালায় রাশিয়া। যে কারণে পর্যবেক্ষকরা তার বেইজিং সফরকে রাশিয়া ও তার মিত্রদের সাথে চীনের বন্ধনের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখেছেন।

তাই বেইজিংয়ের শান্তি পরিকল্পনাকেও অবিশ্বাসের জাল তৈরি করেছে পশ্চিমাদের মনে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই শান্তি পরিকল্পনার কিছু বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছেন। এছাড়া তিনি এ পদক্ষেপকে চীনের এ বিষয়ে যুক্ত হতে চাওয়ার ইচ্ছা বলে উল্লেখ করেন। যদিও বেইজিং এখনও পর্যন্ত জেলেনস্কির শীর্ষ সম্মেলনের আহ্বানে প্রকাশ্যে সাড়া দেয়নি।

দুই নেতার বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব দেশের নেতাদের সব ধরনের শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশগুলোর বিশ্ব অর্থনীতির রাজনীতিকরণ বন্ধ করা উচিত। পাশাপাশি এমন কিছু করা উচিত যা যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ ও এসবের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের সেপ্টেম্বরে বেলারুশের সঙ্গে সম্পর্ক উন্নত হয় চীনের। এরপর মঙ্গলবার ৩ দিনের বেইজিং সফরে আসেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা