× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার জান্তাকে অস্ত্র দিচ্ছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ২২:৩১ পিএম

মিয়ানমারের জান্তা সরকারকে ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করছে বলে অভিযোগ করেছে জাস্টিস ফর মিয়ানমার নামের একটি গ্রুপ। প্রতীকী ছবি

মিয়ানমারের জান্তা সরকারকে ভারতের একটি সরকারি প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করছে বলে অভিযোগ করেছে জাস্টিস ফর মিয়ানমার নামের একটি গ্রুপ। প্রতীকী ছবি

মিয়ানমার জান্তাকে রাশিয়া অস্ত্র বিক্রি করছে, এটা নিয়ে বিশ্ব বেশ সোচ্চার। এবার একই ধরনের কাজ প্রতিবেশী ভারত করছে বলেও দাবি করেছে জাস্টিস ফর মিয়ানমার নামের একটি গ্রুপ। 

বুধবার (১ মার্চ) এক বিবৃতিতে জাস্টিস ফর মিয়ানমার জানায়, ভারত সরকারের একটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিয়ানমার জান্তাকে অস্ত্র সরবরাহ করেছে। এ বিষয়ে আমাদের হাতে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। 

গত অক্টোবরে ভারত সরকার ‘যন্ত্র ইন্ডিয়া লিমিটেড’ ২০টি দূর পাল্লার কামানের একটি চালান মিয়ানমারে পাঠিয়েছে। কামান বহনকারী কার্গোর নাম ছিল ইনোভেটিভ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিস লিমিডেট। এটি মিয়ানমারের ইয়াঙ্গুনভিত্তিক প্রতিষ্ঠান। 

জাস্টিস ফর মিয়ানমারের শঙ্কা, এসব কামান জান্তাবিরোধীদের দমনে ব্যবহার করা হতে পারে। বিমান হামলার পাশাপাশি এসব কামান ব্যবহার করা হলে বেসামরিক মানুষের দুঃখ-দুর্দশা আরও বাড়ছে। গণতন্ত্রের পথে মিয়ানমারের সংগ্রাম আরও বিলম্বিত হবে।

মিয়ানমারকে কামান সরবরাহের বিষয়টি নিয়ে জানতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ও ইনোভেটিভ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিসের সঙ্গে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। যোগাযোগ করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। কিন্তু কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

জাস্টিস ফর মিয়ানমারের মুখপাত্র যদনর মং বলেন, মিয়ানমার জান্তার সঙ্গে সরাসরি হাত মিলিয়েছে ভারত। জান্তা বেসামরিক জনগণের ওপর যেভাবে নির্বিচারে হামলা চালাচ্ছে, ভারত তার অংশীদার হয়ে পড়েছে। 

মিয়ানমার জান্তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একবার মন্তব্য করেছিলেন, তারা আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সীমান্তসহ নানান ধরনের ইস্যু রয়েছে। তাই যেই ক্ষমতায় থাকুক মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। 

জান্তার সঙ্গে ব্যবসা করার অভিযোগে ‘ভারত ইলেকট্রনিকসে’ গত জানুয়ারিতে নিজেদের কার্যক্রম স্থগিত করে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল।

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু ‍চিসহ তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা, যা এখনও চলছে। 

সামরিক অভ্যুত্থানের পরপরই রাস্তায় নেমে আসে মানুষ। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য সরকার নামে মোর্চা গঠন করে জান্তাবিরোধী সশস্ত্র আন্দোলন করছে। জান্তার হাতে এ পর্যন্ত প্রায় তিন হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে।

সূত্র : এএফপি

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা