× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না গর্বাচেভের শেষকৃত্য

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:২৫ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:৪১ পিএম

ছবি : আলজাজিরা

ছবি : আলজাজিরা

সোভিয়েত সাম্রাজ্যের পতন রোধ করতে ব্যর্থ মিখাইল গর্বাচেভের শেষকৃত্য রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে না। ব্যস্ত কর্মসূচির কারণে তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। 

সংবাদমাধ্যম আলজাজিরার জানিয়েছে, গর্বাচেভের শেষকৃত্য আয়োজনকে রাষ্ট্রীয় বলা থেকেও বিরত রয়েছে ক্রেমলিন।

গত মঙ্গলবার ৯১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গর্বাচেভ। শনিবার (৩ আগস্ট) শেষকৃত্য শেষে তাকে মস্কোর নভোদেভিচি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।

‘শান্তিপূর্ণ’ভাবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটনানোর জন্য যেমন বিশ্বে এক পক্ষ তথা পশ্চিমাদের কাছে তিনি নন্দিত, তেমনি রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটনোর জন্য আরেক পক্ষের কাছে তিনি নিন্দিত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, গর্বাচেভের শেষকৃত্যে গার্ড অব অনারের মতো কিছু রাষ্ট্রীয় বিষয় থাকছে এবং এটি আয়োজনে সরকার সহযোগিতা করবে। তবে কীভাবে এটি পুরোপুরি রাষ্ট্রীয় শেষকৃত্য থেকে আলাদা সে বিষয় বিস্তারিত কিছু জানানো হয়নি।

মস্কোর হাউস অব ইউনিয়নসের বিখ্যাত হল অব কলামসে গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিন, জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভের শেষকৃত্যও এখানে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে রুশ ঐতিহ্য মেনে গর্বাচেভের কফিনে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পুতিন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানান এবং গর্বাচেভের কফিন স্পর্শ করেন।

শেষকৃত্যানুষ্ঠানে পুতিনের যোগ না দেওয়ার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুর্ভাগ্যজনকভাবে রুশ প্রেসিডেন্টের ব্যস্ত কর্মসূচির কারণে আগামী ৩ সেপ্টেম্বর তিনি এ কাজে (গর্বাচেভের শেষকৃত্যে) অংশ নিতে পারবেন না।

নভোদেভিচি সমাধিক্ষেত্রে স্ত্রী রাইসার পাশে গর্বাচেভকে সমাহিত করা হবে। রাইসা ১৯৯৯ সালে মারা যান। এ সমাধিক্ষেত্রে রাশিয়ার প্রভাবশালী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি ও রাজপরিবারের সদস্যদের সমাহিত করা হয়। সেখানে গর্বাচেভের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইয়েলেৎসিন ও আরেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকেও সমাহিত করা হয়েছে।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা