× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি : বাইডেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৫ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকদের গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যায়িত করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হলে এক ভাষণে সাবেক ওই প্রেসিডেন্ট ও তার সমর্থকদের কড়া সমালোচনা করেন বাইডেন।

তিনি ভাষণে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (এমএজিএ) মতাদর্শ লালনকারী সমর্থকদের দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন। মূলত এমএজিএ বলতে শ্রেষ্ঠত্ববাদীদের বুঝানো হয়েছে। বাইডেন বলেন, এ মতাদর্শ লালনকারীরা দেশকে পেছনে ঠেলে দিতে বদ্ধপরিকর। একই সঙ্গে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের প্রত্যাখ্যান করতেও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভাষণে বাইডেন আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিজেদের আশ্বস্ত করেছি যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র স্থায়ী ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আর তা মনে করা হয় না। আমাদের এ গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এটিকে রক্ষা করুন। এর জন্য ঐক্যবদ্ধ হোন। আমাদের প্রত্যেকেরই এটি করা উচিত।’

তবে তিনি বলেন, এটা মনে করার কারণ নেই যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির সম্মুখীন নয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা ও সহিংসতার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, গণতন্ত্র এবং সব মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন না করলে দেশটি যে আদর্শ রক্ষা করে আসছে, তা বিনষ্ট হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমালোচনা করলেও বাইডেন বলেন, তিনি মনে করেন না যে সব রিপাবলিকানই বিভাজন ও সহিংসতার পক্ষে।

তবে তিনি সতর্ক করে দেন, গণতন্ত্রকে খর্ব করার যেকোনো প্রচেষ্টা সহিংসতার সূত্রপাত ঘটাতে পারে।

বাইডেনের এমন মন্তব্যের জবাবে শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেন, তার এ মন্তব্য যুক্তরাষ্ট্রের হৃদয় ভেঙেছে।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা