× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ বছরের মধ্যে প্রথম ইরাক সফরে জাতিসংঘ প্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৪:৫০ পিএম

 ইরাক সফরে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ইরাক সফরে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো ইরাক সফরে গেছেন। দেশটিতে চলমান টানা রাজনৈতিক সংকটের পর সংহতি জানাতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সেখানে পৌঁছান।

গুতেরেস বলেছেন, তিনি ইরাকের জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাথে সংহতি প্রদর্শন করতে চান। যে সংহতির অর্থ জাতিসংঘ এই দেশের প্রতিষ্ঠানগুলোর একত্রীকরণকে সমর্থন করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এখনো আশা করেন, ইরাকের বাসিন্দারা যেসব অসুবিধা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তা একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক সংলাপের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব।

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান। চলতি সফরে গুতেরেসের বুধবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির পাশাপাশি নারী ও যুব অধিকার গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করার কথা রয়েছে।

পরদিন বৃহস্পতিবার তিনি ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রতিনিধিদের সাথে দেখা করতে ইরবিল যাবেন। তবে তার আগে দেশটির উত্তরাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্প পরিদর্শন করবেন। সর্বশেষ তিনি ২০১৭ সালে ইরাক সফর করেছিলেন।

ইরাক সফর শেষ করে গুতেরেসের কাতার সফরে যাওয়ার কথা রয়েছে। যেখানে তিনি স্বল্পোন্নত দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা