× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনকে সহায়তা বাড়াচ্ছে ‘পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৯ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভের মতে কিয়েভে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সামরিক সহায়তা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে।

রুশ পত্রিকা ডেইলি ইজভেসতিয়াকে সোমবার মেদভেদেভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা সমঝোতার রাস্তা বন্ধ করে দিচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের শত্রুরা (পশ্চিমারা) বুঝতে চাইছে না যে তাদের লক্ষ্য অবশ্যই সম্পূর্ণ ব্যর্থতার দিকে নিয়ে যাবে। ক্ষতি সবার জন্য। এটি অ্যাপোক্যালিপ্স (বিশ্ব ধ্বংস) নিয়ে আসবে। যেখানে আপনার সাবেক জীবনকে শতাব্দির জন্য ভুলে যাবেন। যতক্ষণ না ধ্বংসস্তুপ বিকিরণ নির্গত করা বন্ধ করে দেয়।

এর আগেও মেদভেদেভ বেশ কয়েকবার পারমাণবিক যুদ্ধের শঙ্কার কথা বলেছেন, একই সঙ্গে পশ্চিমাদের পারমাণবিক বোমা ব্যবহারের হুমকিও দিয়েছেন।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র কমিয়ে আনা সংক্রান্ত চুক্তি বাতিল করেছেন। এ ছাড়া গত বছর পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকি দিয়ে বলেছিলেন, যুদ্ধ জয়ে হাতে থাকা সব অস্ত্র ব্যবহার করবে রুশ সেনারা।

যদিও পশ্চিমারা পরমাণু অস্ত্র ইস্যুতে মেদভেদেভের মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিয়ে দেখছে না।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা মেদভেদেভের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, মি. মেদভেদেভ। হায়, আপনি আমাদের দায়িত্বজ্ঞানহীন ও আপত্তিকর বক্তব্যে অভ্যস্ত করে ফেলেছেন যা মোটেও বাস্তবতাকে প্রতিফলিত করে না।

 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা