× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্লিনে অর্ধ-লাখ মানুষের যুদ্ধবিরোধী র‌্যালি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৩ পিএম

বার্লিনে ২৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরোধী র‌্যালিতে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। ছবি : সংগৃহীত

বার্লিনে ২৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরোধী র‌্যালিতে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। ছবি : সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫০ হাজার মানুষ র‌্যালি করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত র‌্যালিটি আয়োজন করেছেন বাম রাজনৈতিক দল দি লিংকের সাবেক প্রধান সারাহ বাগেঙ্কনেশট ও লেখক এলিস শোয়ার্ৎসা। 

পূর্বঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকালে বার্লিনের ব্রেন্ডেনবুর্গ গেটে দুপুর থেকে মানুষ জড়ো হতে থাকে। বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে র‌্যালিটি ব্রেন্ডেনবুর্গ গেটে পৌঁছালে বাগেঙ্কনেশট ও  অন্যরা উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতা দেন। 

বাগেঙ্কনেশট বলেন, ’ইউক্রেন যুদ্ধ রণক্ষেত্রে শেষ হবে না। এটা শেষ করার একমাত্র কার্যকর পথ কূটনীতি। আমরা যদি আন্তরিকভাবেই শান্তি চাই, তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে চাই, তাহলে এখনই আমাদের সেই পথে এগোতে হবে। রাশিয়াকে ধ্বংস করার অসাধ্য পরিকল্পনা পরিত্যাগ করতে হবে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।’ 

বক্তৃতায় জার্মান সরকার ও সরকারপ্রধান চ্যান্সেলর ওলাফ শলৎসের তীব্র সমালোচনা করেন বাগেঙ্কনেশট।

রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধ এক বছর পূর্ণ হওয়ার এক দিন পর আয়োজিত শনিবারের র‌্যালি উপলক্ষে বার্লিনে অতিরিক্ত ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের ভাষ্যমতে, র‌্যালিতে ১৩ হাজারের মতো মানুষ অংশ নিয়েছে। তবে আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৫০ হাজার। 

চলতি মাসের শুরুতে বাগেঙ্কনেশট ও শোয়ার্ৎসা ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটি মেনোফেস্টো প্রকাশ করে। এতে যুদ্ধে ইন্ধন না জোগাতে চ্যান্সেলর ওলাফ শলৎসের প্রতি আহ্বান জানানো হয়। মেনিফেস্টোটিতে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছে বলে উল্লেখ করা হয়েছে আরটির এক প্রতিবেদনে। 

জার্মান চ্যান্সেলর শুরুর দিকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও সম্প্রতি তার অবস্থান বদলেছে। শান্তি আলোচনা নিয়ে আপাতত ভাবা যাবে না বলে মনে করেন তিনি।

সূত্র : আরটি, রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা