× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মান চ্যান্সেলরকে নাগাল্যান্ডের শাল উপহার দিলেন মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ছবি : সংগৃহীত

ভারতে দুই দিনের সফরে এসেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ইউক্রেনে রুশ আগ্রাসনের মাঝে জার্মানির চ্যান্সেলরের এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সফরের প্রথম দিন গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হয় ওলাফ শলৎসকে। ভারতের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয় মেঘালয়ের স্টোল ও নাগাল্যান্ডের শাল।

উল্লেখ্য, সামনেই নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা ভোট রয়েছে। তার আগে, জার্মানির চ্যান্সেলরকে সেই দুই রাজ্যের তৈরি পোশাক উপহার দেওয়ায় তা উঠে এসেছে খবরে। ওই উপহারের ঘটনা সবার নজড় কেড়েছে।

উল্লেখ্য, মেঘালয়ের যে স্টোল শলৎসকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, সেই শালের বুনোটের পরতে পরতে কার্যত রয়েছে এলাকার ইতিহাস ও কৃষ্টির ছোঁয়া। এর বুনোটের পদ্ধতি খুবই প্রাচীন। আর তা বছরের পর বছর সময় ধরে পরম্পরা মেনে তৈরি হচ্ছে।

এই ধরনের স্টোলে সাধারণত মেঘালয়ের খাসি ও জয়ন্তিয়া এলাকায় এমন ধরনের স্টোল তৈরি হয়।

প্রসঙ্গত, জার্মানির চ্যান্সেলরের এই দুই দিনের সফর আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ দিল্লির কাছে। কারণ, বেঙ্গালুরুতে আয়োজিত জি ২০ ঘিরে এক বিশেষ সভায় ভারতের অর্থমন্ত্রীর সামনে জার্মানির প্রতিনিধিরা তুলে ধরেছিলেন ইউক্রেন প্রসঙ্গ।

ইউক্রেনে রুশ আক্রমণের নিরিখে রাশিয়ার বিরুদ্ধে কার্যত একাট্টা পুরো ইউরোপ। মনে করা হচ্ছে, সেই প্রেক্ষিতে ভারতের অবস্থান কী, তা আরও একবার খতিয়ে দেখতেই জার্মানির চ্যান্সেলরের এই ভারত সফর।

এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কের ক্ষেত্রে তার এই সফর গুরুত্বপূর্ণ। 

সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা