× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩ পিএম

টিকজদা পাহাড়ি অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। ছবি : সংগৃহীত

টিকজদা পাহাড়ি অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। ছবি : সংগৃহীত

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) একটি বাস গিরিখাদে পড়ে গেলে কমপক্ষে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

দেশটির নাগরিক সুরক্ষা কার্যালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সূত্রটি জানায়, বাসটি আলজিয়ার্স থেকে টিকজদা যাওয়ার সময় এল আসনাম শহরের কাছে ১৫০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে যায়। এটি একটি পাহাড়ি রিসোর্ট, যা পর্যটকটের কাছে খুবই জনপ্রিয়।

এ ঘটনায় আহতদের নিকটবর্তী বুইরা হাসপাতালে নেওয়া হয়েছে।

টিকজদা পাহাড়ি অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রবল তুষারপাতের পর সেখানে অনেক মানুষের ভিড় বেড়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা জানায়, দেশটিতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে গণপরিবহনের চালকদের আইন মেনে গাড়ি না চালানো এবং মোটরচালকদের বেপরোয়া গতি।

সূত্র : আশারক আল-আওসাত

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা