× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি পৌরসভা কার্যালয়ে ঘুষা-ঘুষি, লাথা-লাথি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১২ পিএম

স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন দিল্লি পৌরসভার বিজেপি ও আম আদমি পার্টির কাউন্সিলরেরা। ছবি: সংগৃহীত

স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন দিল্লি পৌরসভার বিজেপি ও আম আদমি পার্টির কাউন্সিলরেরা। ছবি: সংগৃহীত

দিল্লি পৌরসভার স্ট্যান্ডিং কমিটি নির্বাচন ছিল আজ, ২৪ ফেব্রুয়ারি। গণনা শেষে একটি ভোট অবৈধ ঘোষণা করেন আম আদমি পার্টির (আপ) পৌর মেয়র শেলি ওবেরয়। এতে ক্ষিপ্ত হয়ে টেবিলে ওঠে পড়েন বিজেপির কিছু কাউন্সিলর। এক পর্যায়ে বিজেপি ও আপের কাউন্সিলরদের মধ্যে  ঘুষি, লাথি, চড়-থাপ্পড় এবং ধাক্কা-ধাক্কি শুরু হয়। 

বিজেপির এক কাউন্সিলর বলেন, না, ভোটটি বৈধ। এটা যদি অবৈধ হয়, তাহলে আপের প্রার্থীরা জিতে যাবেন। 

বিজেপির আরেক কাউন্সিলর অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট অবৈধ ঘোষণার কোনো এখতিয়ার মেয়রের নেই। তিনি যা করেছেন তা সংবিধান বহির্ভূত। 

আপের অভিযোগ, দিল্লি পৌরসভা কার্যালয়ে বিজেপি আজ এটা প্রমাণ করতে চেয়েছে যে, দেশ তাদের গুন্ডাদের কথা মতো চলবে। তারা যা খুশি করতে পারবে। তারা আজ যা করেছে তাতে করে দিল্লি পৌরসভার প্রথম নারী মেয়র শেলি ওবেরয়ের জীবন ঝুঁকিতে পড়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মারামারি ও হট্টগোলের ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ছয় সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচনের কাজ স্থাগিত করেছেন মেয়র শেলি ওবেরয়ের। গত সপ্তাহে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন শেলি ওবেরয়ের। দিল্লি পৌরসভার তিনি প্রথম নারী মেয়র।  

গত ডিসেম্বরের নির্বাচনে দীর্ঘদিন পর দিল্লি পৌরসভা নির্বাচনে হারে বিজেপি। বিপুল ব্যাবধানে জিতে আপ। কিন্তু বিজেপির বাধার মুখে মেয়র নির্বাচন করতে দুই মাস বিলম্ব হয়।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা