× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাবেন শি জিনপিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৬ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৮ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী মাসে রাশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের পরিকল্পনার সঙ্গে যুক্ত লোকজনের বরাতে আজ বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। 

প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এ সফরে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পারমাণবিক অস্ত্র যাতে ব্যবহার না করা হয়, সে বিষয়েও পুতিনের সঙ্গে কথা বলবেন শি জিনপিং।

এই সফরের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও দিন-তারিখ নির্ধারণ করা হয়নি। 

ওয়াল স্ট্রিট জার্নালের খবর, শি সম্ভব এপ্রিলে বা মে মাসের শুরুর দিকে মস্কো যেতে পারেন। রাশিয়া সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপন করবে । 

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বর্তমানে মস্কোতে অবস্থান করছেন।আজ বুধবার তার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারজেই লাভরভের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।  

 এর আগে এই  দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছর চীনে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার আগে। তার কিছুদিন পরই ২৪ ফেব্রুয়ারি  ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়। এর মধ্যে গত ডিসেম্বরে তাদের মধ্যে ভিডিওকলে আলোচনা হয়েছিল। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা