× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৮ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৯ পিএম

হিমবাহ ধসের পর উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

হিমবাহ ধসের পর উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট দেশ তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯-এ দাঁড়িয়েছে।

দেশটির জরুরি সেবা কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাতবার ভূমিধস ও ছয়বার পাথরধসে রেকর্ড হয়েছে।

এতে ১৯ জনের প্রাণহানি ঘটে। মৃতের সবাই আপার বাদাখশানের বাসিন্দা বলে জানা গেছে।

এলাকাটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্তসংলগ্ন ও পামির পর্বতবেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

সাবেক সোভিয়েতভুক্ত দরিদ্র তাজিকিস্তান প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ।

এদিকে এ প্রাণহানিতে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রইসি শোকবার্তা পাঠিয়েছেন।

তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমানের কাছে তারা ওই শোকবার্তা পাঠান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা