× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬. ৪ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপল তুরস্ক-সিরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১২ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৩ এএম

ভূমিকম্পে আতঙ্কিত মানুষ স্বজনদের নিয়ে নেমে এসেছেন রাস্তায়। প্রবা ফটো

ভূমিকম্পে আতঙ্কিত মানুষ স্বজনদের নিয়ে নেমে এসেছেন রাস্তায়। প্রবা ফটো

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই মাসের শুরুতে অঞ্চলটি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে, যা হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্প আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮টা চার মিনিটের দিকে হাতায় প্রদেশের ডেফনে শহরে আঘাত হানে এবং আন্তাক্যা ও আদানা শহরে অনুভূত হয়েছিল প্রবলভাবে।

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কয়েক মিনিট পর ৫. ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হাতায়ার সমন্দগ জেলায় আঘাত হানে।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে সিরিয়া, জর্ডান, ইসরাইল ও মিশরে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের ৯ ঘণ্টার মাথায় ৭ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ৮৪ হাজারেরও বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৬৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর প্রতিবেশী দেশ সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। সিরিয়ায় নিহতের এই সংখ্যা বেশ কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা