× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্ক থেকে দিল্লিমুখী উড়োজাহাজের জরুরি অবতরণ লন্ডনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১১ পিএম

এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক থেকে দিল্লিতে আসছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। সোমবার (২০ ফেব্রুয়ারি) উড়োজাহাজটি নরওয়ের আকাশসীমায় প্রবেশের পর রুট পরিবর্তন করে। জরুরি ভিত্তিতে অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। 

কোনো আরোহীর জরুরি চিকিৎসার প্রয়োজনে উড়োজাহাজটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। তবে, কী রকম জরুরি প্রয়োজন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিতে ৩৫০-এর বেশি যাত্রী ছিল। যাত্রীবাহী উড়োজাহাজের নিউইয়র্ক থেকে দিল্লিতে পৌঁছাতে প্রায় ১৪ ঘণ্টা সময় লাগে। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা